পুলিশের জালে গ্রেফতার এক বাংলাদেশি। - Republic News Post

STAY WITH VIDEO

Post Top Ad

Wednesday, 27 January 2021

পুলিশের জালে গ্রেফতার এক বাংলাদেশি।



নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৭জানুয়ারি :-

পুলিশের জালে ধৃত এক বাংলাদেশী।তদন্তে পুলিশ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশের জালে  গ্রেফতার এক বাংলাদেশি।ধৃতের নাম চঞ্চল দাস।নিউ জলপাইগুড়ি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে চঞ্চল সম্প্রতি বাংলাদেশের বগুড়া জেলার জগন্নাথপুর এলাকা থেকে সীমান্ত টপকে ভারতে ঢোকে।সে শেরপুর থানা এলাকার বাসিন্দা।বিগত তিন চার মাস যাবত সে ভারতের  ফুলবাড়ি এলাকায় বসবাস করছিল।গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার রাতে ফুলবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।জানা গেছে চঞ্চল বেশ কিছুদিন যাবৎ ভোটার তালিকায় নাম তোলার এবং আধার কার্ড তৈরির চেষ্টা চালাচ্ছিল।বুধবার ধৃত বাংলাদেশীকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।নিউ জলপাইগুড়ি থানা পুলিশ সূত্রে জানা গিয়েছে সে কার মাধ্যমে ভারতে প্রবেশ করেছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad